It is currently Thu Sep 09, 2010 6:30 am
Your Ad Here

All times are UTC + 3 hours




Post new topic Reply to topic  [ 4 posts ] 
Author Message
 Post subject: Miles - Lyrics
PostPosted: Sat Jul 24, 2010 1:14 am 
Offline
TeenageR
User avatar

Joined: Thu Apr 02, 2009 5:04 pm
Posts: 757
Location: Somewhere In This Cruel World...
নীলা
এ্যলবাম – প্রতিশ্রুতি


তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকেই শুধু চায়
কিছু কথা
কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোয়ায়
তোমাকে কাছে চায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়

নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

ফুলের মত
সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে
আরো কাছে পেতে চাই
দুরন্ত প্রেম ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত
তোমার ঠিকানায়
ঐ সুদূর নিলীমায়
মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয়
তোমারি আশায়

নিলা তুমি কি চাও না হারাতে ঐ নিলীমায়
যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়
নিলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়

হৃদয়হীনা
এ্যালবাম – প্রত্যাশা


কেঁদে যায় এই মন কেঁদে যায়
কেটে যায় এ জীবন কেটে যায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

কত স্মৃতি মাখা দিনগুলো
কেন কুয়াশায় শুধু ঢেকে যায়
নিঃসঙ্গ এখন একাকি
দিন কেটে যায় বিরহ ব্যাথায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

নিঃশব্দ নীলিমাতে যে
খুজেছি তোমায় একা নিরালায়
জানি আসবে না ফিরে যে
তবুও আশায় বসে থাকি হায়
ও হৃদয়হীনা
কখনো কি তোমার মনে পড়ে না
আমাকে

*** চাঁদ তারা সূর্য নও তুমি ***

চাঁদ তারা সূর্য নও তুমি
নও পাহাড়ী ঝর্না
যদি বলি ফুল তবুও হবে ভুল
তোমার তুলনা হয়না
তুমি না এলে এই পৃথিবী আমার
হারাবে আপন ঠিকানা
যদি দূরে যাও স্বপ্ন গুলো আমার
ভেঙ্গে যাবে জানো না

তোমার কথা ভেবে ভেবে
আমি গল্প কবিতা আর কাব্য লিখি
তোমার চোখে চেয়ে থেকে
সুন্দর আমার পৃথিবী দেখি

জীবন চলার পথে জানি
তুমি প্রথম দিয়েছ দেখা
ভুল বুঝে কোনোদিন
আমায় তুমি করোনা একা

*** ফিরিয়ে দাও আমার প্রেম ***

নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন
ফিরিয়ে দাও আমার প্রেম
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও দিনগুলি
এই ভাবে চলে যেও না

আমার হৃদয়জুড়ে
শুধু তুমি ছিলে
যত সুখ ছিল মনে
কেন মুছে দিলে

অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না

*** সে কোন দরদিয়া আমায় ***

সে কোন দরদিয়া আমায়
কাঁদায় আবার হাসায়
দুঃখ সুখের নদী জলে
ডুবায় আবার ভাসায়
সে কোন দরদিয়া আমায়
কাঁদায় আবার হাসায়
পাইনা তারে খুঁজি যারে
সে আছে অন্তরে

ঝড়ের রাতে আপন হয়ে
আসে আমার বুকে
চাঁদের আলোয় জোয়ার আনে
ভালোবাসার সুখে
আমার দরদিয়া এমন মধুর
চেয়ে থাকি চোখে

বুকের মাঝে বসত গড়ে
কেন তবু দূরে
চাই যখন পাইনা তখন
খুঁজে ফিরি তারে
আমার দরদিয়া এমন নিঠুর
দেখেনা তাকিয়ে

*** কত স্বপ্ন ছিলো দু’চোখে ***

কত স্বপ্ন ছিলো দু’চোখে
কত আশা ছিলো এই বুকে
কত প্রেম কত কথা
কত হাসি গান
সে হাসি নেই তো আজ
হয়ে গেছে মিলান

এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো

বেদনায় কেঁদে উঠে
মন যে আমার
ব্যথার সাগরে মিশে
হয়ে একাকার
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো

কাঁদাতে তবু আজো বেঁচে আছে হায়
স্মৃতির স্রোত এসে থমকে দাঁড়ায়
এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল
তাই জীবনটা এলোমেলো

*** এ মন কেন মানেনা ***

এ মন কেন
মানেনা মানেনা মানেনা
নিঝুম আঁধার
কাটেনা কাটেনা কাটেনা
প্রতীক্ষায় জীবন আমার
কেঁদে কেঁদে ক্ষয়ে ক্ষয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

শূন্য বুকে এই মনে
ফিরে আসলো আবার
সোনালী স্বপ্নগুলো
কেন কাছে এসে আবার
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

সারাক্ষণ ভাবি তোমাকে
কত যে আশায়
রূপালী কোনো মাঝরাতে
প্রেমেরই কবিতা কোথায়
হারিয়ে যায়
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ মন জুড়ে
হায় জ্বালা জ্বালা জ্বালা
এ অন্তরে
এতো নিষ্ঠুর কেন হলে

*** ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে ***

ধ্বিকি ধ্বিকি আগুন জ্বলে
বুকে নদী বইয়া চলে
ও ও ও…

ভালোবাসি এতো তোরে আগে বুঝিনাই
এখন তোরে কোথায় পাই
উথাল-পাথাল বুকের মাঝে
কইরাছি কি ভুল
তাইতো এ মনটা ব্যাকুল

তোরে ছাড়া এ জীবন আপন কেহ নাই
এ কথা কেমনে বুঝাই
কোথায় গেলি ফাঁকি দিয়া বইলা গেলিনা
তাই মনে সুখ পাইলামনা

*** শেষ বিকেলের আলোয় ***

শেষ বিকেলের আলোয়
বিষাদ সন্ধ্যায়
চলতে চলতে এই পথে
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে তারার মেলা
রাতের হিম ঝরে গাছের পাতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

মাঝরাতে ঘুম ভাঙে
চেয়ে দেখি আকাশে জোসনার ধারা
উদাসী পাখি কাঁদে
চেয়ে শূন্যতায়
এমন সময়
হঠাত্‌ প্রশ্ন জাগে
আর কতকাল খুঁজবো তোমায়
আর কতকাল খুঁজবো তোমায়

*** প্রথম প্রেমের মত ***

প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে

কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি
পাইনা তো আজো তোমায়
সেই পথ চলা শেষ হলে
কাছে এসে যেও বলে
এই তো আমি এই তো আমি

তোমারি আশায় বসে থেকেছি
নাম ধরে ডাক দিলে কে গো তুমি
ফিরে এলে আজ কাছে
ভালোবাসা যত আছে
দিলাম তুলে দিলাম তুলে

_________________
Image


Top
 Profile  
 
 Post subject: Re: Miles - Lyrics
PostPosted: Sun Jul 25, 2010 4:40 am 
Online
CreatoR
User avatar

Joined: Thu Nov 01, 2007 8:00 am
Posts: 778
Location: NirjoN LokaLoYe
ThanX ............ PA VaIa .. A LoT!!
FoR SharinG WiTh Us ... TheSe .. LyricS ,........... :D

_________________
Da MoSt TerribLe PoverTy In One'S LiFe Is LonelineSS,
AnD Da FeelinG Of BeinG UnloveD AnD UnrecognizeD By Da CloseD OneS.

Image


Top
 Profile  
 
 Post subject: Re: Miles - Lyrics
PostPosted: Wed Sep 01, 2010 3:30 am 
Offline
JunioR

Joined: Fri Jul 30, 2010 8:40 pm
Posts: 224
Location: besidE dA karkhanA
valobashi etO torE agE buji nai.....oneK jotiL gaaN ...tnX a lot

_________________
Image


Top
 Profile  
 
 Post subject: Re: Miles - Lyrics
PostPosted: Wed Sep 01, 2010 5:55 pm 
Offline
JunioR
User avatar

Joined: Thu Aug 26, 2010 6:25 am
Posts: 343
Location: Al salama
thnx for sharing :mrgreen:

_________________
Image


Top
 Profile  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 4 posts ] 

All times are UTC + 3 hours


Who is online

 

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
Skin by chawk and SkinsBuy
Powered by phpBB © 2000, 2002, 2005, 2007 phpBB Group